সর্বশেষ:
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

কালিহাতীতে ট্রেন-বাস সংঘর্ষ: নারী-শিশুসহ নিহত ৫

প্রতিবেদকের নাম: / ৮ বার পঠিত
হালনাগাদ : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
টাংগাইল রেল দূর্ঘটনা

 টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

এসআই মিজান আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রেললাইনে বাস আটকে পড়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। ট্রেন-বাসের এই সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঘটনার কারণ তদন্ত করছে রেলওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর