সর্বশেষ:
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম: / ১ বার পঠিত
হালনাগাদ : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তারেক রহমান দিনাজপুরে খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়নের কাজ শুরু হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ সোমবার ২০২৬ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া গ্রামে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দিনাজপুরসহ দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খননের এ কর্মসুচী শুরু করেছেন। জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান উদ্যোগকে সেই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। তার সেই কর্মসুচী অনুসরন করেই বাবার দেখানো পথেই হাটলেন পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করলেন দিনাজপুরে খাল পুনঃখনন কর্মসুচী। যা প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় শুরু হলো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এর আগে গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর