1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
March 28, 2026, 8:30 pm
সংবাদ শিরোনামঃ
ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া হরিপুরে ‘অক্সিজেন’: মানবিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত যুদ্ধবিপর্যস্ত মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার-পররাষ্ট্র প্রতিমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষায় ইবির হলের এক রুমের চার বন্ধুর বাজিমাত তদবির নয়, ত্যাগীদের মূল্যায়ন হবে: হুম্মাম কাদের চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনে ও পরিবেশ রক্ষায় একমাত্র সহায়

দায়িত্ব গ্রহণ করলেন ইউজিসির নতুন চেয়ারম্যান ড. মামুন আহমেদ

রিপোর্টারের নামঃ
  • হালনাগাদের সময় : Friday, March 27, 2026,
  • 49 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ। এর আগে বুধবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ উপাচার্য পদে নিয়োগের পরিপাত্র জারি করে।

ইউজিসির বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময়ে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী অধ্যাপক ড. মামুন আহমেদকে চার বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

তার যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপত্রের শর্তানুযায়ী তিনি প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমান পদে যোগদানের আগে দেড় বছরেরও বেশি সময় এ দায়িত্ব পালন করেন।

শিক্ষা ও গবেষণায় ড. মামুন আহমেদ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালের ২৮ মার্চ প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার শিক্ষকতা জীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে তিনি ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। প্রফেসর মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জাপানের নিহন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাইরোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গে ট্রান্সলেশনাল ও ক্লিনিক্যাল ভাইরোলজিতে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পিটসবার্গের থমাস ই. স্টারজল ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অব নেব্রাস্কা, লিংকনে রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. মামুন স্নাতক পর্যায়ে সাধারণ জীবরসায়ন, বিশেষ করে ভাইরোলজি এবং স্নাতকোত্তর পর্যায়ে মলিকুলার ডায়াগনস্টিকস পাঠদান করে আসছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে প্রায় ৫৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র ট্রান্সলেশনাল মলিকুলার ভাইরোলজি ও ভাইরাল মলিকুলার ডায়াগনস্টিকস, যেখানে তিনি আধুনিক রোগনির্ণয় পদ্ধতির উদ্ভাবন ও ক্লিনিক্যাল প্রয়োগে বিশেষ অবদান রেখে চলেছেন।

দুই দশকেরও বেশি ক্লিনিক্যাল অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. মামুন আহমেদ নতুন ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন ও সেগুলোকে গবেষণাগার থেকে বাস্তব প্রয়োগে রূপান্তরের ক্ষেত্রে অনন্য দক্ষতার পরিচয় দিয়েছেন। কোভিড-১৯ মহামারির সূচনালগ্ন থেকেই তিনি দেশে এসএআরএস-সিওভি-২ (ঝঅজঝ-ঈড়ঠ-২) মোকাবিলায় সম্মুখসারির একজন নিবেদিতপ্রাণ যোদ্ধা হিসেবে কাজ করে আসছেন।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

 

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )