1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৩২ বার দেখা হয়েছে

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন বিএনপি নেতা মো. মোস্তাক মিয়া। রোববার বিকালে সরকারি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মোস্তাক মিয়া কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। সন্ধ্যায় তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা বিভাগীয় বিএনপির দলীয় সূত্র জানায়, মোস্তাক মিয়া দলের একজন নিবেদিতপ্রাণ। দীর্ঘ বছর যাবত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। কুমিল্লা সাংগঠনিক বিভাগে বিএনপিকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি অনেক পরিশ্রম করেছেন।

এ বিষয়ে মোস্তাক মিয়া বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যে দায়িত্ব তিনি অর্পণ করেছেন আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে চাই। তিনি বলেন, জীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। কখনো কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় রাজনীতি করিনি। এ পর্যায়ে এসে দল আমাকে যে সম্মান করেছে আমি তার জন্য দলের কাছে এবং দলের চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ।

 

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )