1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক সংবর্ধনা দেয় সোনাইমুড়ী ছাত্রশিবির চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, বিনামূল্যে মিলবে সীমাহীন চ্যাট করার সুযোগ ফেসবুকে যুক্ত হলো মোবাইল ব্যাংকিং বিকাশ রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত “মাদক ছাড়ো, না হয় বাগমারা গ্রাম ছাড়ো” স্লোগানে ঐক্যবদ্ধ জনতা বিশ্বকাপ খেলা ফ্রিতে অনলাইনে দেখতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম সমাবর্তন ডিসেম্বর ২০২৬

দায়িত্ব নিলেন কুমিল্লা সিটির নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। দায়িত্ব গ্রহণের পর তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, জবাবদিহি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ইউসুফ মোল্লা টিপু। এ সময় বিদায়ী প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন প্রশাসক জানান, কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করাই হবে তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য। নগরবাসী যেন নির্বিঘ্নে ও সহজে সেবা পেতে পারেন, সে জন্য প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই—সিটি করপোরেশনে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।’
ইউসুফ মোল্লা টিপু জানান, নগরবাসীর দীর্ঘদিনের কিছু সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে, নগরের যানজট নিরসন, মশকনিধন কার্যক্রম জোরদার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।

নতুন প্রশাসক বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) থেকেই আমি সরাসরি মাঠে নেমে যানজট নিরসন এবং মশকনিধন কার্যক্রম তদারক করব। কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণে আমরা সমন্বিতভাবে কাজ করব।’

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )