1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
March 28, 2026, 8:33 pm
সংবাদ শিরোনামঃ
ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া হরিপুরে ‘অক্সিজেন’: মানবিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত যুদ্ধবিপর্যস্ত মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার-পররাষ্ট্র প্রতিমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষায় ইবির হলের এক রুমের চার বন্ধুর বাজিমাত তদবির নয়, ত্যাগীদের মূল্যায়ন হবে: হুম্মাম কাদের চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনে ও পরিবেশ রক্ষায় একমাত্র সহায়

যুদ্ধবিপর্যস্ত মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টারের নামঃ
  • হালনাগাদের সময় : Friday, March 27, 2026,
  • 11 বার দেখা হয়েছে

যুদ্ধবিপর্যস্ত মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা অনেক বিপদে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি- তারা যেন নিরাপদে থাকতে পারেন। প্রয়োজনে সুস্থভাবে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে। বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে।

শামা ওবায়েদ বলেন, আপনাদের সন্তান হিসেবে আমিও আমার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যখন সংসদে বসি, তখন মনে হয় আমি সালথা-নগরকান্দার সব মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি। এখন সময় দলমত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার। ঝগড়া-বিবাদ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সালথায় একটি গার্লস স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে কী হয়েছে, তা না দেখে ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করতে হবে। নেতারা ঐক্যবদ্ধ থাকলে জনগণের সমস্যাও কমে যাবে। পাশাপাশি উন্নয়ন কাজও সহজ হবে। গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ প্রমুখ।

 

 

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )