রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।
স্টাফ রিপোর্টার
-
হালনাগাদের সময় :
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
-
২৮
বার দেখা হয়েছে
-
নিজস্ব প্রতিবেদন আজ০৯ জুলাই ২০২৬ ইং (রোজ: বৃহস্পতিবার) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস ভিত্তিক মানবিক সংগঠন রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে “সবুজ পৃথিবীর স্বপ্ন পূরণে, আসুন সবাই বৃক্ষরোপণ করি” এই প্রতিপাদ্যকে ধারণ করে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।উক্ত কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং রক্তবিন্দু ফাউন্ডেশন কার্যকরি পরিষদের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও রক্তবিন্দু ফাউন্ডেশন কার্যকরি পরিষদের উপদেষ্টা জনাব সাখাওয়াত হাসান। এছাড়াও রক্তবিন্দু ফাউন্ডেশন কার্যকরি পরিষদের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাবা হাসনাত রেহেনা, কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মাহবুব আলম, ননটেক ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ বরকতউল্লাহ, পাওয়ার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব শ্রী নয়ন রঞ্জন ভট্টাচার্য্য, মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব মো: ইলিয়াস হোসেন, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ওয়ার্কসপ সুপারিন্টেন্ডেন্ট জনাব রুহুল আমিন, ননটেক ডিপার্টমেন্টের জুনিয়র ইন্সট্রাকটর জনাব রিদওয়ান উল্লাহ মজুমদার, কেয়ার টেকার জনাব দেলোয়ার সহ প্রমুখ।সংগঠনের কার্যকরি পরিষদের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রক্তবিন্দু ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়।”সংগঠনের সভাপতি মিঞা মোহাম্মদ সারুয়ার বলেন, “মানবসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও রক্তবিন্দু ফাউন্ডেশন সমানভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই উদ্যোগ একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের চলমান কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”সংগঠনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।”
উল্লেখ্য যে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে চারটি প্রজাতির (যথা: কৃষ্ণচূড়া, সোনালু, চেরী, নিম) বৃক্ষরোপণ করা হয়।
এই নিউজ শেয়ার করুন
এই বিভাগের আরো সংবাদ