এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬ এর ফলাফল আজ (১০ই আগষ্ট ২০২৬) প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সোনাইমুড়ী সদর আদর্শ থানা শাখা তাৎক্ষণিক এক সংবর্ধনা ও মিষ্টি মুখের আয়োজন করে।
এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সোনাইমুড়ী উপজেলার অধিনস্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়া উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক এক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাইমুড়ী সদর আদর্শ থানা শাখা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা উত্তরের সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন ঢাবির স্যার সলিমুল্লা হলের জিএস সাফওয়ান, সোনাইমুড়ী সদর আদর্শ থানা শাখার সভাপতি শাহাদাত হোসেন, জামায়াতের সোনাইমুড়ী পৌরসভার সভাপতি আব্দুল মতিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। নোয়াখালী জেলা উত্তরের সভাপতি বলেন, তোমরা এই পরীক্ষার মাধ্যেমে একটি ধাপ অতিক্রম করেছ। তোমাদের সামনে আরো অনেক পথ বাকি। তোমাদের সাথে যারা পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে, তাদের খোঁজ নিবে, এবং তাদেরকে হতাশ না হয়ে, চেষ্টা করার কথা বলবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়। এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নেয়।