1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম সমাবর্তন ডিসেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১ ডিসেম্বর প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়। সম্মেলনে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান সমাবর্তন আয়োজন প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বলেন, সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্রাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৫ জুন থেকে শুরু হবে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রথম এই সমাবর্তনে স্নাতক প্রথম ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে ২৭তম ব্যাচ পর্যন্ত এবং প্রথম ব্যাচ থেকে ৩২তম ব্যাচ পর্যন্ত স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ইউনিভার্সিটির নিজস্ব প্রাঙ্গনকেই সমাবর্তন অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। প্রধান বক্তা হিসেবে থাকবেন লেখক, কলামিস্ট ও গবেষক মহিউদ্দিন আহমদ। এছাড়া উপস্থিত থাকবেন দেশ-বিদেশের গণ্যমান্য শিক্ষাবিদ, উপাচার্য, উপ-উপাচার্য, রাজনীতিবিদ ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজনরা। সমাবর্তন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামা ওবায়েদ ইসলাম।

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )