1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
বিশ্বকাপ খেলা ফ্রিতে অনলাইনে দেখতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম সমাবর্তন ডিসেম্বর ২০২৬ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটিতে দায়িত্ব পেলেন মানবিক সংগঠক বশির আহমেদ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটি গঠন ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

বিশ্বকাপ খেলা ফ্রিতে অনলাইনে দেখতে গিয়ে বিপদে পড়ছেন না তো?

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

বিশ্বকাপের মৌসুমে প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। টিভি বা ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখা সম্ভব না হলে অনেকে ‘অবৈধভাবে’ থার্ড পার্টির ওয়েবসাইট বা অ্যাপে ফ্রিতে খেলা উপভোগ করেন। তবে প্রযুক্তিবিদরা বলছেন, ফ্রিতে অনলাইনে খেলা দেখানোর এসব লিংকে প্রবেশ করলেই অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর ডিভাইস, অনলাইন কার্যক্রম ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা চুরি করা হয়ে থাকে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকগণ বলেন, ‘ফ্রি অনলাইন ফুটবল স্ট্রিমিং সাইট ব্যবহার করলে বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য চুরির ঝুঁকিও থাকে।’

বিশ্বকাপ ফুটবল, ক্রিকেটসহ বড় কোনও ক্রীড়া আসর শুরু হলে অনলাইনে খেলা দেখতে দর্শকদের আগ্রহ বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য অননুমোদিত লিংক ছড়িয়ে দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়।

গত ১১ই জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। নানা জটিলতার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ মোট তিনটি টেলিভিশন সরাসরি বিশ্বকাপের খেলা দেখানোর সত্ত্ব কেনে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মেও সাবস্ক্রিপশন ফি দিয়ে মাই রবি, টফি, বায়স্কোপ ও আইস্ক্রিনে খেলা দেখার সুযোগ রাখা হয়।

যাদের বাসা বাড়িতে টেলিভিশন নেই তাদের অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন ফি দিয়ে খেলা দেখার প্যাকেজ কিনেন। তবে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই সাবস্ক্রিপশন নেয়া ব্যবহারকারীদের অনেকেই বার বার চেষ্টার পরও ওয়েব সাইটে ঢুকতে পারেননি।

বিশ্বকাপ শুরুর ওইদিন থেকেই ফেসবুক ফ্রি লাইভ দেখার লিংক আছে কি না, কিংবা কোন অ্যাপে ফ্রিতে খেলা দেখা যায় এসব প্রশ্নও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে দেখা গেছে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, এই ধরনের বড় আসরকে ঘিরে বা ফ্রিতে বিশ্বকাপে সরাসরি খেলা দেখানোর লোভ দেখিয়ে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার আদলে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকগণ বলেন, ওই সাইটগুলো বা থার্ড পাটি অ্যাপসগুলো এমনভাবে তৈরি করা হয়, সেটা দেখে বোঝার উপায় থাকে না। ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে ওয়েব ঠিকানায় সামান্য বানান পরিবর্তন করা হয়। হুবহু এসব ওয়েবসাইটের মতো দেখে অনেকেই বুঝতে পারেন না। যে কারণে অনেকেই এই সাইটগুলোতে ফ্রি’তে খেলা দেখতে প্রবেশ করে থাকেন।

বিশ্বকাপের স্বাগতিক দেশ কানাডা সরকারের ওয়েবসাইটে সাম্প্রতিক প্রকাশিত এক সতর্কবার্তায় বলেছে, ২০২৬ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে ভুয়া স্ট্রিমিং সাইট, নকল অ্যাপ, ফিশিং এবং বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি অনলাইন প্রতারণা সংক্রান্ত অপরাধগুলো নিয়ে কাজ করে দীর্ঘদিন থেকে। সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, ‘যেসব ফেসবুক আইডির রিচ বেশি সেখানে কমেন্ট করে খেলার লিংক দেয়া হয়। সেটির মাধ্যমে প্রতারক চক্র তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসে ব্যবহারকারীদের। সেগুলোতে ক্লিক করে অনেকে প্রতারণার ফাঁদে পড়েন।’ অনলাইনে বিভিন্ন লিংক ছড়িযে প্রতারণার ফাঁদসহ এই ধরনের অপরাধ নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত দেড় মাসের অভিযানে ২৭৮টি এমন ওয়েবসাইটের সন্ধান পেয়েছে সিআইডি। এর মধ্যে গত ১ মে থেকে ১৬ই জুন পর্যন্ত ২৬৮টি এবং বুধবার ১০টি ওয়েব সাইটের সন্ধান পায়। এই ওয়েবসাইটগুলো বন্ধ করতে তারা বিটিআরসির কাছে চিঠিও দিয়েছে।

এই ঝুঁকির হাত থেকে নিরাপদ থাকতে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করা ও সবসময় অফিসিয়াল ব্রডকাস্টার, অনুমোদিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা লাইসেন্সপ্রাপ্ত অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এইচআর/

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )