1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত “মাদক ছাড়ো, না হয় বাগমারা গ্রাম ছাড়ো” স্লোগানে ঐক্যবদ্ধ জনতা বিশ্বকাপ খেলা ফ্রিতে অনলাইনে দেখতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম সমাবর্তন ডিসেম্বর ২০২৬ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটিতে দায়িত্ব পেলেন মানবিক সংগঠক বশির আহমেদ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটি গঠন ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৭২ বার দেখা হয়েছে

লিওনেল মেসি যেন এক জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসকে অভিনবভাবে বরণ করে নিচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। নবনির্মিত ‘নু স্টেডিয়ামে’ একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে তাদের অধিনায়ক মেসির নামে।
সাধারণত কোনো খেলোয়াড় অবসরে যাওয়ার পর তার সম্মানার্থে এমন উদ্যোগ দেখা যায়। তবে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানাতে ফ্লোরিডার ক্লাবটি প্রথাগত নিয়মের তোয়াক্কা করেনি। নতুন স্টেডিয়ামের লোয়ার বোলের ১১৭-১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭-২৩৩ নম্বর সেকশন পরিচিতি পাবে ‘লিও মেসি স্ট্যান্ড’ নামে।
ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “সাধারণত অতীতকে ঘিরে শ্রদ্ধা জানানো হয়। তবে এই সিদ্ধান্তটি বর্তমানকে ঘিরে। লিও মাঠে পা রাখলেই আমরা যা অনুভব করি, এটি তারই স্বীকৃতি।”
বার্সেলোনা ও পিএসজি অধ্যায় শেষে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আসেন মেসি। মায়ামির হয়ে এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ৮২ গোল ও ৫৩টি অ্যাসিস্ট। তার নেতৃত্বেই ক্লাবটি ২০২৩ সালে লীগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জেতে। একইসঙ্গে ২০২৪ মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের (৭৪) রেকর্ড গড়ে এবং টানা দুই মৌসুমে (২০২৪ ও ২০২৫) এমভিপি হন মেসি।
আগামী ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে নতুন ভেন্যুতে প্রথম ম্যাচ খেলতে নামবে মায়ামি। এর আগে ২০২৫ সালের জুনে মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও একইভাবে তার নামে গ্যালারি নামকরণ করে সম্মান জানিয়েছিল

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )