1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত “মাদক ছাড়ো, না হয় বাগমারা গ্রাম ছাড়ো” স্লোগানে ঐক্যবদ্ধ জনতা বিশ্বকাপ খেলা ফ্রিতে অনলাইনে দেখতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম সমাবর্তন ডিসেম্বর ২০২৬ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটিতে দায়িত্ব পেলেন মানবিক সংগঠক বশির আহমেদ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটি গঠন ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫১২ বার দেখা হয়েছে

যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিট আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছে। ১ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অনুমোদিত এ কমিটি ১ মার্চ ২০২৬ থেকে ১ মার্চ ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

অফিস আদেশ অনুযায়ী, নতুন কমিটিতে মোঃ মাহবুবুল হাসানকে যুব প্রধান, মোঃ সাইফুল ইসলামকে উপ-যুব প্রধান-১ এবং কাজী মুহাম্মদ মুহিবুল্লাহকে উপ-যুব প্রধান-২ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন বিভাগের প্রধান ও উপ-প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজুর রহমান, ফাতেমা আক্তার, পারভেজ মোশাররফ, মুহাম্মদ ফয়সাল, আনোয়ার হোসেন, সাইদুল আলম, বশির আহমেদ, মোসাম্মৎ আরাফা আক্তার মেঘলা, আমিনুল ইসলাম রাকিব, জাকরিয়া আরিফ, তাসলিমা আক্তার প্রিয়া এবং শফিকুল ইসলাম অন্তর।

কমিটির আওতায় প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ; প্রশিক্ষণ ও কর্মসূচি; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ; দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান; স্বাস্থ্য সেবা; এবং তহবিল সংগ্রহ—এই গুরুত্বপূর্ণ বিভাগগুলো রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এ কমিটি কুমিল্লা ইউনিটের যুব কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং মানবিক সেবা, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও সংগঠন সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

আর সে কমিটিতে ত্রাণ ও মানবিক সাড়া বিভাগের প্রধান হলেন বশির আহমেদ । যার স্মারক নং-কুআরসিইউ/০৮/২৬; তারিখ: ৩১ মার্চ ২০২৬ খ্রি:।

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )