সম্প্রতি ০৭ জুন ২০২৬ এ ধর্মসাগর পাড় সিটি পার্কের পাঠাগার ভবনে সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী হতে কুমিল্লার কৃতি সন্তান, বিশিষ্ট নজরুল গবেষক, কবি, সাংবাদিক এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন ড. আলী হোসেন চৌধুরী মর্যাদাপূর্ণ ‘নজরুল পদক’ অর্জন করায় পাঠাগার আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মালিক খসরু পিপিএম এর সভাপতিত্বে ও উদ্যোক্তা প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউসুফ মোল্লা টিপু, অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, সামরিক কর্মকর্তা মেজর সাকেরীন, বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন এর সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির, ঠাকুর জিয়া উদ্দিন আহমেদ, গোমতী ই্য়ূথ সোশ্যাল অর্গানাইজেশন এর সভাপতি মোহাম্মদ রাশেদ আলম, কবি নজরুল পাঠাগারের সভাপতি সাংবাদিক রুহুল আমিন, সংস্কৃতিজন অভ্র, নারী নেত্রী জাহানারা বেগম, বীরমুক্তিযোদ্ধা এ এন এম সাঈদ আহমেদ, সংস্কৃতি জন উত্তম বহ্নি সেন, সংস্কৃতি জন সেলিনা আক্তার, অদম্য নারী মুক্তি পাঠাগারের সভাপতি মোহসেনা আক্তার, চিন্তাশৈলী পাঠাগারের সভাপতি মোজাহিদুর রহমান, লালমাই রোহিতগিরি গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, দর্জি মাস্টার হুমায়ূন কবির, ব্যবসায়ী ও যুবদল নেতা বিল্লাল হোসেন মজুমদার, জাগো যুব নারী সংগঠনের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা একেএম আলকাসুর রহমান কোকা স্মৃতি পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোক্তা বশির আহমেদ, ছাত্রনেতা ও সামাজিক সংগঠক সারোয়ার, বিশিষ্ট গায়ক শান্তিনিকেতনের ছাত্র জনাব রতনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে পাঠক সদস্য হিসেবে পরিচয় পত্র প্রদান করা হয় জেলা যুব ফোরামের সভাপতি জহিরুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার জেবিন, সদস্য নাহিদা আক্তার, সদস্য নাফিজ, সদস্য রাসেল, ঠাকুর জিয়া উদ্দিন আহমদে কে।
অনুষ্ঠানে পাঠকদের মধ্য হতে কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা প্রদান করা হয়- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ময়মনসিংহ এর পাঠক সদস্য ওমর ফারুক মজুমদার, কালী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও পাঠক সদস্য সায়মা মজুমদার দিয়া এবং কুমিল্লা জিলা স্কুল এর কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুজ্জামান আয়াজ কে।
আয়োজনে পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর আজীবন সদস্যপদ সম্মাননায় ভূষিত হন কুমিল্লা মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ও ইস্টার্ন মেডিকেল কলেজ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন, সামরিক কর্মকর্তা মেজর সাকেরীন, বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন, কুমিল্লার সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির ও নারীনেত্রী জাহানারা বেগম সহ ০৪ জন কে।
অনুষ্ঠানে বক্তাগণ জাতীয় জীবনে কবি নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা-মতামত ব্যক্ত করেন। নজরুলের চেতনায় সমাজ গঠনের গুরুত্ব আলোকপাত করেন।
আয়োজন সহযোগী হিসেবে ছিলেন জেলা যুব ফোরাম, কুমিল্লা, সম্মিলিত স্বেচ্ছাসেবী জোট, কুমিল্লা, সেন্টার ফর হিউম্যান এইড এন্ড ডেভেলপমেন্ট চাদ ও লোকজ ঐতিহ্য জাদুঘর সংগঠন সমূহ।