1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক সংবর্ধনা দেয় ছাত্রশিবির সোনাইমুড়ী থানা শাখা চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, বিনামূল্যে মিলবে সীমাহীন চ্যাট করার সুযোগ ফেসবুকে যুক্ত হলো মোবাইল ব্যাংকিং বিকাশ রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত “মাদক ছাড়ো, না হয় বাগমারা গ্রাম ছাড়ো” স্লোগানে ঐক্যবদ্ধ জনতা বিশ্বকাপ খেলা ফ্রিতে অনলাইনে দেখতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম সমাবর্তন ডিসেম্বর ২০২৬

ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক সংবর্ধনা দেয় ছাত্রশিবির সোনাইমুড়ী থানা শাখা

হাবিব রাশেদ
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬ এর ফলাফল আজ (১০ই আগষ্ট ২০২৬) প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সোনাইমুড়ী সদর আদর্শ থানা শাখা তাৎক্ষণিক এক সংবর্ধনা ও মিষ্টি মুখের আয়োজন করে।

এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সোনাইমুড়ী উপজেলার অধিনস্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়া উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক এক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাইমুড়ী সদর আদর্শ থানা শাখা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় কৃতকার্য হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা উত্তরের সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন ঢাবির স্যার সলিমুল্লা হলের জিএস সাফওয়ান, সোনাইমুড়ী সদর আদর্শ থানা শাখার সভাপতি শাহাদাত হোসেন, জামায়াতের সোনাইমুড়ী পৌরসভার সভাপতি আব্দুল মতিন সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। নোয়াখালী জেলা উত্তরের সভাপতি বলেন, তোমরা এই পরীক্ষার মাধ্যেমে একটি ধাপ অতিক্রম করেছ। তোমাদের সামনে আরো অনেক পথ বাকি। তোমাদের সাথে যারা পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে, তাদের খোঁজ নিবে, এবং তাদেরকে হতাশ না হয়ে, চেষ্টা করার কথা বলবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়। এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নেয়।

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )