1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
অসম্ভবের বিরুদ্ধে মানুষের অন্তর্গত অভিযাত্রা কুমিল্লা সদর দক্ষিণে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ এই ৫ পরামর্শ চাইবেন না এআই’র কাছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক আনলো নতুন অ্যাপ ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক সংবর্ধনা দেয় ছাত্রশিবির সোনাইমুড়ী থানা শাখা চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, বিনামূল্যে মিলবে সীমাহীন চ্যাট করার সুযোগ ফেসবুকে যুক্ত হলো মোবাইল ব্যাংকিং বিকাশ রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত “মাদক ছাড়ো, না হয় বাগমারা গ্রাম ছাড়ো” স্লোগানে ঐক্যবদ্ধ জনতা

তদবির নয়, ত্যাগীদের মূল্যায়ন হবে: হুম্মাম কাদের

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৪২ বার দেখা হয়েছে

তদবির নয়, ত্যাগীদের মূল্যায়ন হবে: হুম্মাম কাদের
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে অতীতের ত্যাগ ও নেতাকর্মীদের আচরণ বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, কমিটিতে কোনো ধরনের তদবির বা প্রভাব খাটানোর সুযোগ থাকবে না। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন, তারাই অগ্রাধিকার পাবেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাঙ্গুনিয়ার কাদেরনগরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী এসব কথা বলেন। রাজনীতি মানুষের সেবার জন্য উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। দীর্ঘ ১৭ বছর দলের নেতাকর্মীরা নানা মামলা-হামলার মধ্যে ছিলেন, তাই এ সময়েও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, তার কোনো আলাদা গ্রুপ নেই; তার গ্রুপ হলো বিএনপি। দলের নেতা একজনই তারেক রহমান।
প্রথমবার সংসদ সদস্য হিসেবে অধিবেশনে যোগদানের অভিজ্ঞতা তুলে ধরে হুম্মাম কাদের চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে সংসদের যাত্রা শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন। সংসদে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সবাই খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী পাঁচ বছর নয়, আজীবন রাঙ্গুনিয়ার মানুষের সুখ-দুঃখের পাশে থাকতে চান। দলকে আরও শক্তিশালী করতে নতুন সাংগঠনিক প্রস্তাবও দেন তিনি। এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সম্মিলিত বৈঠক আয়োজন করা হবে। সেখানে সবার মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনের প্রসঙ্গ তুলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, প্রতিটি কেন্দ্রের ফলাফল তার কাছে রয়েছে। সেই হিসাব থেকেই বোঝা যায় কে মাঠে কাজ করেছেন আর কে করেননি। বিশেষ করে মা-বোনেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, যা রাঙ্গুনিয়ার মানুষের সমর্থনের প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাবা সালাহউদ্দিন কাদের চৌধুরীর কথা স্মরণ করেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, ওই দিন তার বাবার জন্মদিন। স্বপ্ন ছিল বাবাকে সঙ্গে নিয়ে সংসদে যাওয়ার, কিন্তু তা সম্ভব হয়নি। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং দলের শীর্ষ নেতাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে মাহফিলে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )