1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
এই ৫ পরামর্শ চাইবেন না এআই’র কাছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক আনলো নতুন অ্যাপ ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক সংবর্ধনা দেয় ছাত্রশিবির সোনাইমুড়ী থানা শাখা চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, বিনামূল্যে মিলবে সীমাহীন চ্যাট করার সুযোগ ফেসবুকে যুক্ত হলো মোবাইল ব্যাংকিং বিকাশ রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত “মাদক ছাড়ো, না হয় বাগমারা গ্রাম ছাড়ো” স্লোগানে ঐক্যবদ্ধ জনতা বিশ্বকাপ খেলা ফ্রিতে অনলাইনে দেখতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট : ০৯ জুলাই ২০২৬ ইং ( বৃহস্পতিবার) সামাজিক ও মানবিক সংগঠন রক্তবিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে “সবুজ পৃথিবীর স্বপ্ন পূরণে, আসুন সবাই বৃক্ষরোপণ করি” এই প্রতিপাদ্যকে ধারণ করে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং রক্তবিন্দু ফাউন্ডেশন কার্যকরি পরিষদের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও রক্তবিন্দু ফাউন্ডেশন কার্যকরি পরিষদের উপদেষ্টা জনাব সাখাওয়াত হাসান। এছাড়াও রক্তবিন্দু ফাউন্ডেশন কার্যকরি পরিষদের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাবা হাসনাত রেহেনা, কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মাহবুব আলম, ননটেক ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ বরকতউল্লাহ, পাওয়ার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব শ্রী নয়ন রঞ্জন ভট্টাচার্য্য, মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব মো: ইলিয়াস হোসেন, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ওয়ার্কসপ সুপারিন্টেন্ডেন্ট জনাব রুহুল আমিন, ননটেক ডিপার্টমেন্টের জুনিয়র ইন্সট্রাকটর জনাব রিদওয়ান উল্লাহ মজুমদার, কেয়ার টেকার জনাব দেলোয়ার সহ প্রমুখ।

সংগঠনের কার্যকরি পরিষদের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রক্তবিন্দু ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়।”

সংগঠনের সভাপতি মিঞা মোহাম্মদ সারুয়ার বলেন, “মানবসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও রক্তবিন্দু ফাউন্ডেশন সমানভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই উদ্যোগ একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের চলমান কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।”

উল্লেখ্য যে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে চারটি প্রজাতির (যথা: কৃষ্ণচূড়া, সোনালু, চেরী, নিম) বৃক্ষরোপণ করা হয়।

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )