1. admin@www.dailykalerdhoni.com : admin :
  2. mohammadrashedalam567t@gmail.com : Rashed Alam : Rashed Alam
  3. imam.uic2016@gmail.com : superadmin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পরিবেশ ও জলবায়ু সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত “মাদক ছাড়ো, না হয় বাগমারা গ্রাম ছাড়ো” স্লোগানে ঐক্যবদ্ধ জনতা বিশ্বকাপ খেলা ফ্রিতে অনলাইনে দেখতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট নজরুল পদক প্রাপ্তিতে ড. আলী হোসেন চৌধুরীকে পাঠাগার আন্দোলনের সংবর্ধনা রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম সমাবর্তন ডিসেম্বর ২০২৬ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটিতে দায়িত্ব পেলেন মানবিক সংগঠক বশির আহমেদ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লার কমিটি গঠন ইন্টার মায়ামি নতুন স্টেডিয়ামে মেসির নামে গ্যালারি দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার ঘোষণা সরকারের

স্টাফ রিপোর্টার
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৭৭ বার দেখা হয়েছে

ঈদুল ফিতরের সময় সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনায় হতাহতের ঘটনার পর সড়কে শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার (২৭ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সড়ক মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে। সরকার সড়ক দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

রোববার জরুরি সভা

এ লক্ষ্যে আগামী রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন

এর আগে গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা দেওয়া হয়। সেই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করতেই এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। এ অবস্থায় সরকারের এই উদ্যোগ সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সভায় সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়ন, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস ও সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এই নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
২০২৬ © দৈনিক কালের ধ্বনি। প্রকাশিত সকল সংবাদের কপিরাইট সংরক্ষিত।
Theme Designed BY Kh Raad ( Frilix Group )